ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কোন কর্মকর্তা-কর্মচারী চাকরিজীবনে একবার গুরু দণ্ড বা তিনবার লঘু দণ্ডে দণ্ডিত হলে পদোন্নতি পাবেন না। সংস্থাটির পদোন্নতি সংক্রান্ত সংশোধিত নীতিমালায় এই বিধান রাখা হয়েছে।
ডিপিডিসির ম্যানেজার (এইচআর) মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়। সার্কুলার জারির পর সংস্থাটি কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে জটিলতা নিরসন সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিপিডিসি পরিচালনা পর্ষদের ৩৯৬তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে ডিপিডিসি (এমপ্লয়িজ) সার্ভিস রুলস, ২০১৭'র 3.3.3(f) বিধির অধীনে নীতিমালা জারি করা হলো।
গুরু দণ্ড পেলে পদোন্নতি নয়
জারি করা নীতিমালা অনুসারে, ডিপিডিসি'র বিভিন্ন শূন্য পদে পদোন্নতির ক্ষেত্রে ডিপিডিসি (এমপ্লয়িজ) সার্ভিস রুলস, ২০১৭'র 3.3.3(f) বিধির আলোকে পদোন্নতির জন্য ১০০ নম্বরের মানদণ্ড পুন:নির্ধারণ করা হয়েছে। পারফরমেন্স রিপোর্ট থেকে (বিগত ০৩ বছরের গড়ের ভিত্তিতে) সর্বোচ্চ নম্বর ৭৫, শাস্তিমূলক কার্যক্রম না থাকলে সর্বোচ্চ ১৫ নম্বর এবং
সাক্ষাৎকার থেকে ১০ নম্বর।
তবে বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রম গৃহীত ব্যবস্থায় কোন কর্মকর্তা/ কর্মচারী চাকরি জীবনে কোন দণ্ড না পেয়ে থাকলে কেবল তিনি বরাদ্দকৃত ১৫ পূর্ণ নম্বর পাবেন।
বিভাগীয় মামলায় প্রতিটি লঘু দণ্ডের জন্য ০৩ নম্বর কাটা যাবে। তবে কোন কর্মকর্তা/ কর্মচারী চাকরি জীবনে ০৩ বার লঘু দণ্ডে দণ্ডিত হলে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।
কোন কর্মকর্তা/কর্মচারী চাকরি জীবনে ০১ বার গুরু দণ্ডে দণ্ডিত হলে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।
সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে সর্বাগ্রে পদোন্নতি
সার্কুলারে বলা হয়েছে, পদোন্নতির জন্য মেধা/যোগ্যতা কাম জ্যেষ্ঠতা (Merit Cum Seniority) পদ্ধতি যথাযথ তথা পক্ষপাতহীনভাবে অনুসরণের লক্ষ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহও গৃহীত হয়-
১/ পদোন্নতিযোগ্য কোন পদে পদোন্নতির কার্যক্রম এমনভাবে শুরু করতে হবে যে, কোন পদ শূন্য হওয়ার সাথে সাথেই তা পূরণ করা যায়;
২/ পদোন্নতিযোগ্য প্রতিটি শূন্য পদের বিপরীতে ফিডার পদের জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী সর্বোচ্চ ০২ জন হিসেবে (১:২) পদোন্নতি কার্যক্রমে অন্তর্ভুক্ত হবেন;
৩/ পদ নির্বিশেষে পদোন্নতির জন্য কোয়ালিফাইং নম্বর (Qualifying Mark) হবে ৮৩।
৪/ মূল্যায়নে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে সর্বাগ্রে পদোন্নতি প্রদান করা হবে। অতঃপর প্রাপ্ত নম্বরের অধঃক্রমানুসারে (Descending Order) পদোন্নতিযোগ্য পদ থাকা সাপেক্ষে পদোন্নতি প্রদান করতে হবে। যদি দুই বা ততোধিক প্রার্থীর প্রাপ্ত নম্বর সমান হয়, সেক্ষেত্রে ফিডার পদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করতে হবে।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি নয়
জারিকৃত নীতিমালা অনুসারে, বিচারাধীন এবং দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর পদোন্নতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহ অনুসরণ করতে হবে:
১/ কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকা বা দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় চার্জশীট দাখিল বা অন্য কোন ফৌজদারী মামলা দায়ের হলে সংশ্লিষ্ট মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।
২/ কোন কর্মকর্তা বা কর্মচারী ফৌজদারি মামলার কারণে বা অন্য কোন অভিযোগে গ্রেফতার হলে বা দুর্নীতি দমন কমিশনের মামলায় চার্জশীট গৃহীত হলে তিনি সাময়িক বরখাস্ত হবেন এবং এরুপ সাময়িক বরখাস্তকালীন বা একই কারণে উদ্ভুত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।
৩/ কোন কর্মকর্তা বা কর্মচারীর উপর কোন দণ্ড আরোপ করা হলে তিনি তার দণ্ড ভোগের মেয়াদ শেষে পদোন্নতির অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
৪/ কোন কর্মকর্তা বা কর্মচারী বিভাগীয় মামলার অভিযোগ হতে অব্যাহতি পেলে বা উক্ত মামলায় দোষী সাব্যস্ত না হলে বা দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলা অথবা ফৌজদারী মামলার অভিযোগ হতে অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে তিনি পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচিত হবেন এবং এরূপ পদোন্নতি প্রাপ্তির পর তিনি প্রযোজ্য ক্ষেত্রে ধারণাগত জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
পদোন্নতির জটিলতায় মেধা হারানোর শংকা!
পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় ক্ষোভ বাড়ছে ডিপিডিসিতে
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেন কর্মকর্তা-কর্মচারীরা
আদালতের রায় মানছে না ডিপিডিসি!
পদ ফাঁকা, তবু নেই পদোন্নতি!
মেধা ও যোগ্যতা নিশ্চিতে বিশেষজ্ঞ কমিটি