ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন
সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা ফাইল ছবি
সেবার মানোন্নয়ন কাজের জন্য টানা ৭ ঘণ্টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদের সেবা ব্যাহত হতে পারে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগদের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে। ফলে এই সময়ে নগদের সার্ভিস প্রদানে সাময়িকভাবে অসুবিধা হতে পারে। এজন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে নগদ।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ