সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৩:৫৪:৫০ অপরাহ্ন
সেবার মানোন্নয়ন কাজের জন্য টানা ৭ ঘণ্টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদের সেবা ব্যাহত হতে পারে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগদের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে। ফলে এই সময়ে নগদের সার্ভিস প্রদানে সাময়িকভাবে অসুবিধা হতে পারে। এজন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে নগদ।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :