ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৫৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:২১:২১ অপরাহ্ন
​মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান ​ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার (১৬ নভেম্বর) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

এ অবস্থায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বিজিএমইএ ও বিকেএমইএ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ