​মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৫৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:২১:২১ অপরাহ্ন
ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার (১৬ নভেম্বর) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

এ অবস্থায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বিজিএমইএ ও বিকেএমইএ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :