ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​খামারে বিদ্যুতের অবৈধ সংযোগ, গ্রাহকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৬:০৭ অপরাহ্ন
​খামারে বিদ্যুতের অবৈধ সংযোগ, গ্রাহকের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের ফুলপুরে সার্ভিস তারে হুকিংয়ের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে মৎস্য খামার চালানোর অভিযোগে হান্নান সরকার (হাজী) নামে এক গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের ১ লাখ ৪৫ হাজার ৫২৩ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সোমবার ফুলপুরের চর ভারতী এলাকায় বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগের বিশেষ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় ব্যবহৃত সার্ভিস তার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত গ্রাহক হান্নান সরকার বাণিজ্যিক সংযোগের আওতায় প্রিপেইড মিটার ব্যবহার করছিলেন। তার গ্রাহক নম্বর ৯০০৫৮৪০৮ ও মিটার নম্বর ০১০২১১২২২৫৭২। তিনি সার্ভিস তারে হুকিংয়ের মাধ্যমে ছয়টি দেড় হর্সপাওয়ারের মোটর চালিয়ে অবৈধভাবে মৎস্য খামার পরিচালনা করছিলেন। এসব মোটরের মোট বৈদ্যুতিক লোড ৬ দশমিক ৭১৪ কিলোওয়াট।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগেও দুইবার অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আগের মামলাগুলোর বিপরীতে নির্ধারিত ৪ লাখ ৬৭ হাজার ৪৭৩ টাকা জরিমানা পরিশোধ না করেই তিনি পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২), ৩৩(১) ও ৪৪ ধারা অনুযায়ী ময়মনসিংহ বিদ্যুৎ আদালতে সোমবার (১৯ অক্টোবর) মামলা করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ