ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা কমিটির সভা শনিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০১:২০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০১:২০:৪৯ অপরাহ্ন
চাঁদ দেখা কমিটির সভা শনিবার ফাইল ছবি
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ