চাঁদ দেখা কমিটির সভা শনিবার

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০১:২০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০১:২০:৪৯ অপরাহ্ন
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :