ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১২:৪১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১২:৪১:১৮ অপরাহ্ন
ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন শিক্ষামন্ত্রী ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে মন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ