ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১২:৪১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১২:৪১:১৮ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে মন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :