ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৩৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৩৩:০৩ অপরাহ্ন
​পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে পরিচালক (অপারেশন ও মাইনস), পেট্রোবাংলার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্তিতে পদায়ন করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ