​পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৩৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৬:৩৩:০৩ অপরাহ্ন
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে পরিচালক (অপারেশন ও মাইনস), পেট্রোবাংলার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্তিতে পদায়ন করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :