ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিপিডিসি এমডির অতিরিক্ত দায়িত্ব পেলেন হাবিবুন নাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৩:১৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৩:১৫:০২ অপরাহ্ন
​ডিপিডিসি এমডির অতিরিক্ত দায়িত্ব পেলেন হাবিবুন নাহার ​ছবি: সংগৃহীত
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদকে অব্যহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুন নাহার। তিনি উন্নয়ন-৩ অধিশাখার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নূর আহমদ, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ-এর পরিবর্তে হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ-কে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ডিপিডিসির এমডি অসুস্থ, রুটিন দায়িত্বে মোরশেদ আলম
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর: বি এম মিজানুল হাসান
ডিপিডিসির নতুন এমডি হলেন নূর আহমদ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ