ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৫-২০২৬ ১২:৩২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৬ ১২:৩২:২৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও পুড়ে গেছে যানটি।
বুধবার (৬ মে) সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের কারণ জানিয়ে মিডিয়া সেল থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু, গাড়িটি পুড়ে গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স