ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:৩২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:৩২:২৬ অপরাহ্ন
রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও পুড়ে গেছে যানটি।

বুধবার (৬ মে) সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফত‌রের মি‌ডিয়া ‌সেল থে‌কে জানা‌নো হয়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের কারণ জানিয়ে মিডিয়া সেল থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু, গাড়িটি পুড়ে গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :