ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শফিকুর রহমান

​মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪৫:৫৫ অপরাহ্ন
​মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। 

তিনি আরও বলেন, বিদেশে এম্বাসি কর্মচারীদের লালন-পোষণ করার জন্যে নয়। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারলে সেই দেশে দূতাবাস রাখার কোনো দরকার নেই।

এ সময় তিনি জানান, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় জামায়াত। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ