ঢাকাকে সবুজ ও পরিষ্কার শহরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এসময় ধানমন্ডি লেককে কেন্দ্র করে সুন্দর শহর তৈরি করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের জন্য ফুলগাছসহ ফুলের টব স্থাপন কাজ উদ্বোধনে অংশ নিয়ে এসব বলেন তিনি।
এসময় ১ মাসের মধ্যে গুলিস্তান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ককে মডেল সড়কে রূপান্তরের ঘোষণাও দেন প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আদি ঢাকার মত এই শহরকে সবুজ গাছ দিয়ে ভরে দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো ঢাকাকেই গ্রিন অ্যান্ড ক্লিন শহরে রূপান্তর করা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি মধ্য প্রাচ্যের উত্তেজনায় ক্ষতিগ্রস্ত। এরপরও প্রধানমন্ত্রী এদেশকে এগিয়ে নিতে কাজ করছে।সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
১৭ বছর না পাওয়ার যে বেদনা ছিল তা ধুয়ে মুছে ফেলে সুন্দর শহর তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন প্রশাসক। এসময় শহরের প্রত্যেক মানুষকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে