ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ​পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৩:২৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৩:২৩:৩৩ অপরাহ্ন
ঢাকাসহ ​পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস ​ফাইল ছবি
ঢাকাসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মসিংহ বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা তার অধিক বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ঝড়ের সাথে বিক্ষিপ্তভাবে ব্জ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ