ঢাকাসহ ​পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৩:২৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৩:২৩:৩৩ অপরাহ্ন
ঢাকাসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মসিংহ বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা তার অধিক বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ঝড়ের সাথে বিক্ষিপ্তভাবে ব্জ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :