কাউখালী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রবিন, সম্পাদক মনির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৩-২০২৬ ১২:২১:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৬ ১২:২১:৫২ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৯মার্চ) রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর ), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ): কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী); দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল)।
কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব): তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা); শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।
কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স