​কাউখালী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রবিন, সম্পাদক মনির

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:২১:৫২ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৯মার্চ) রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি  অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর ), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ): কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী); দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল)।

কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব): তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা); শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।

কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :