ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জামায়াত আমিরের 

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:৪৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:৪৯:৫২ অপরাহ্ন
নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জামায়াত আমিরের  ফাইল ছবি
ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই গণ–অভ্যুত্থান হয়েছিল। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ তিনি আরও লিখেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ