নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জামায়াত আমিরের 

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:৪৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:৪৯:৫২ অপরাহ্ন
ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই গণ–অভ্যুত্থান হয়েছিল। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ তিনি আরও লিখেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :