ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বাড়ছে না। ওই পদে সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), অপারেশনস পদে কর্মরত কিউ, এম. শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ২৮/০২/২০২৬ তারিখে সমাপ্ত হওয়ার পর পুনরায় মেয়াদ বৃদ্ধির পরিবর্তে উক্ত পদে সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।