ঋণখেলাপিরা নির্বাচনে থাকলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০১-২০২৬ ০৮:৫৬:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০১-২০২৬ ০৮:৫৬:১১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব।’
তিনি আরও বলেন, ‘বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স