​ঋণখেলাপিরা নির্বাচনে থাকলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:৫৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৫৬:১১ অপরাহ্ন
এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব।’

তিনি আরও বলেন, ‘বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :