ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে: নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৬:৪৭:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৬:৪৮:১৫ অপরাহ্ন
​ডাকসু নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে: নির্বাচন কমিশন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকটি হলের ভোটগ্রহণের হার ছিল বিশেষভাবে সন্তোষজনক। এগুলো হলো- শহীদুল্লাহ হল ৭৫%, ফজলুল হক মুসলিম হল ৭৯%, অমর একুশে হল ৭২%, কবি জসীমউদ্দীন হল ৮২%, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৬৯%, মাস্টারদা সূর্যসেন হল ৮৫% ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৮৫%।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর এখন গণনা কার্যক্রম চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

​শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ
​ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
কার্জন হলে অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার
​শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ
নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ভিপি প্রার্থীর বিরুদ্ধে
​ভোট দিয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
আমার জনপ্রিয়তা দেখেই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: শামীম হোসেন
জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ