নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৯-২০২৫ ১০:৪৯:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৯-২০২৫ ১০:৪৯:৩০ পূর্বাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক এ বিষয়ে বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।” তবে আবিদুল ইসলাম খান দাবি করেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি ঢুকেছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স