ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​'নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৭:৩৭:৫৯ অপরাহ্ন
​'নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত' ​ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত আছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঢামেক পরিচালক এ কথা জানান।

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে ফলোআপের জন্য দেশের বাইরে যাবেন কিনা, তা পরিবারের সিদ্ধান্ত।

এসময় দলের নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ জানান তিনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ