​'নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত'

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৭:৩৭:৫৯ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত আছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঢামেক পরিচালক এ কথা জানান।

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে ফলোআপের জন্য দেশের বাইরে যাবেন কিনা, তা পরিবারের সিদ্ধান্ত।

এসময় দলের নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ জানান তিনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :