ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃতদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৩:৫০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৩:৫০:৫৮ অপরাহ্ন
​গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃতদেহ ​ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) ভোরে এটি স্থানীয় জেলেরা প্রথমে দেখতে পায়। তারা কুয়াকাটা নৌপুলিশে খবর দেন। পুলিশ পৌণে দশটার দিকে লাশটি উদ্ধার করে। 

জেলে শাহআলম মাঝি জানান, ট্রলারডুবিতে নিখোঁজ থাকা কোন জেলের মৃতদেহ হতে পারে। লাশটিতে পচন ধরেছে। নিচের অংশ গলে গেছে। 

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামান জানান, গঙ্গামতি সৈকত থেকে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ