পটুয়াখালীর কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) ভোরে এটি স্থানীয় জেলেরা প্রথমে দেখতে পায়। তারা কুয়াকাটা নৌপুলিশে খবর দেন। পুলিশ পৌণে দশটার দিকে লাশটি উদ্ধার করে।
জেলে শাহআলম মাঝি জানান, ট্রলারডুবিতে নিখোঁজ থাকা কোন জেলের মৃতদেহ হতে পারে। লাশটিতে পচন ধরেছে। নিচের অংশ গলে গেছে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামান জানান, গঙ্গামতি সৈকত থেকে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচআর/এসকে