​মহাখালীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:১২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:১২:২৮ অপরাহ্ন
রাজধানীর মহাখালী এলাকায় সিএনজি চালিত অটোরিকশাচালকেরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে তারা মহাখালী-বনানী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর দুইটার দিকে অবরোধ ছেড়ে দেন তারা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেক সরোয়ার জানান, দেড়টা থেকে সিএনজি চালিত অটোরিকশাচালকেরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন। তারা দাবি করেন, পার্কিং করা সিএনজির বিরুদ্ধে মামলা করা যাবে না। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে নগরবাসী৷

তিনি বলেন, দুইটার দিকে বিআরটিএর আশ্বাসে সিএনজি চালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ ছেড়ে দেন। সড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :