বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ বিভাগের চিঠি

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৭:২৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৭:৩৮:৪৮ অপরাহ্ন
দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এমন নির্দেশ দিয়ে এর অধীন সব বিদ্যুৎ কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

তবে চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়নি। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :