দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রোববার (২৯ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক বিতরণ করেন।
প্রশিক্ষণে পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. সজান মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ লাভ করেন মো. জাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পান মো. শাকিল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষ অত্যন্ত প্রশংসনীয়। দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও আধুনিক নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এ ঘাঁটি দক্ষ নাবিক তৈরির প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও কাজ করছে।
নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আত্মত্যাগ ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা অঙ্গীকারবদ্ধ থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন