আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৫:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করা হয়। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :