বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে উল্লেখ করেন। তিনি অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংসদীয় পর্যায়ে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
একই দিন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রায় স্বস্তি আনতে দলটির প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
এ ছাড়া চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করা ‘শেনঝো-২৪’ মিশনকে পাকিস্তান ও চীনের দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি কার্যক্রম জোরদারে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তি চালু এবং দক্ষ জনবল তৈরিতে মাস্টার ট্রেইনারদের শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রশিক্ষণের জন্য পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে