বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতকে সরকার বিশেষ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে সরকার। পাশাপাশি ইভি খাতকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
হাবিবুর রশিদ বলেন, চীন, ভারত, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সুযোগ ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করতে ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এতে প্রদর্শিত হচ্ছে ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং প্রযুক্তি, ব্যাটারি ও নবায়নযোগ্য জ্বালানির নানা প্রযুক্তি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন