নতুন ভ্রমণ গন্তব্যে হতে পারে দালাল বাজার জমিদার বাড়ি

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:৫৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:৫৩:১২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে প্রায় ৪শ বছরের পুরানো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। 

জেলার মানুষের মাঝেও এ নিয়ে আগ্রহের কমতি নেই। অপরুপ এ সৌন্দয্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করছে হাজারো দর্শনাথী। আর নতুন রুপে সেজেছে খোয়াসাগর দিঘীরপাড়। 

পরিকল্পিতভাবে সংস্কার করার মাধ্যমে দুটি নিদর্শনকে পর্যটকবান্ধব করে গড়ে তোলার দাবি পর্যটকদের। 

তবে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা বলেন, প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করা হচ্ছে। 

যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এই সৌন্দর্য বর্ধন উপভোগ করতে পারেন এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়ি। স্থানীয়ভাবে দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিত এই বাড়িটি। আর এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন নবীন কিশোর রায়। 

দেশ বিভক্তির পূর্বে ১৯৪৬ সালে জমিদার নবীন কিশোর রায় ৭ একর ৮০ শতক সম্পত্তিতে নির্মাণকৃত জমিদার বাড়ি রেখে ভারতে চলে যান। 

১৯৫০ সালে সরকার জমিদার প্রথা বিলুপ্ত করায় সরকারি হিসেবে এই সম্পত্তি পরিণত হয়। এরপর আস্তে আস্তে একটি প্রভাবশালী চক্র উক্ত জমিদার বাড়ি অবৈধভাবে দখল করে রেখেছিল। 

সম্প্রতি প্রায় ৫০ বছর পর জেলা প্রশাসন অবৈধ দখলদারদের হাত থেকে উক্ত জমিদার বাড়িটি উদ্ধার করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে পাল্টে গেছে দিঘীর চেহারা। 

সংস্কার ও উন্নয়নমূলক কাজ করা হয়েছে জমিদার বাড়িতে। কিন্তু কালক্রমে দখল দূষণে হারিয়ে যেতে বসেছে এসব স্থাপনার গুরুত্ব।
 
জেলা প্রশাসন দখলদারদের উচ্ছেদ করায় প্রাণ ফিরে পেয়েছে জমিদার বাড়ি ও দিঘীটি। প্রাকৃতিক দৃশ্য, দীঘির অপরূপ সৌন্দর্য দেখতে এলাকাজুড়ে মানুষের পদচারণায় মুখরিত থাকে সব সময়। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে খুশি পর্যটকরা।

জমিদার বাড়িতে ঘুরতে আসা দশনার্থী মরিয়ম বেগম ও কহিনুর আক্তার বলেন, ঐতিহ্যাবাহী দালাল বাজার জমিদার বাড়ির বিভিন্ন দিক ঘুরে দেখেছি। পরিবার পরিজন নিয়ে এসেছি। অনেক সুন্দর জায়গা। 

জমিদারের সেই বৈঠকখানা কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে খুবই ভালো লেগেছে। 

জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘীই হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এটাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তারা।

কুমিল্লা থেকে ঘুরতে আসেন দুই বন্ধু ইব্রাহিম হোসেন ও মুরাদ হোসেন। তাদের সাথে কথা হয়।  তারা দুইজনই বলেন, প্রাচীনকালের এই দালাল বাজার জমিদার বাড়িটি ঐতিহাসিক নির্দশন। এটি দেখতে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থান থেকে দল বেধে হাজার হাজার দর্শনাথী পরিবার পরিজন নিয়ে সৌন্দয্য উপভোগ করতে ছুটে আসেন। 

ঈদ বা বিশেষ কোনো দিনে এ স্থানটি পরিণত হয় এক মহান মিলন মেলায়। প্রতিদিন বিকেলে ঢল নামে সৌন্দয্য পিপাসু মানুষের। দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান বনভোজন ছাড়াও সাধারণ মানুষের আনাগোনা থাকে সারা বছর।

স্থানীয় দালাল বাজার ইউপি চেয়ারম্যান অ্যাড ভোকেট নজরুল ইসলাম বলেন, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা খুবই জরুরি। এছাড়া জমিদার বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র এক সময়ে চুরি হয়ে গেছে। 

বাড়িটিতে জুয়াড়িদের আড্ডা হতো। এখন আর সেগুলো নেই। এসব বিষয়ে প্রশাসন আরও কঠোর হলে পুরানো এ ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়া সাগর দীঘি হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, খোয়া সাগর দিঘীরপাড়, জমিদার বাড়ি সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করা হচ্ছে। যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এ সৌন্দর্যবর্ধন উপভোগ করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হস্তান্তর করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করছে প্রশাসন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :