সাইবার হামলার শিকার হয়েছে ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ বন্ধ করে দেয়া হয়েছে। ফরাসি এই বার্তাসংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপি জানিয়েছে, বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় হামলার তদন্ত চলছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
প্যারিসভিত্তিক এই সংবাদ সংস্থাটির অভ্যন্তরীণ এক ই-মেইলে বলা হয়েছে, প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) এ হামলা শুরু হয়। এএফপির সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখা এবং ডাউনলোড করার জন্য গ্রাহকেরা এএফপি ফোরাম ব্যবহার করেন।
ই-মেইলে বলা হয়েছে, ‘অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা হামলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।’
এদিকে প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় কনটেন্ট সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এএফপি আরও বলেছে, বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কারা এই সাইবার হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাকে লক্ষ্য করে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এএফপির ওপর হামলাটি সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।
এসব হামলার কিছু আর্থিক লাভের উদ্দেশ্যে অপরাধী চক্র চালিয়ে থাকে বলে ধারণা করা হয়। অন্য হামলাগুলোর লক্ষ্য ছিল অস্থিতিশীলতা তৈরি করা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন