ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৪৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৪৩:৫১ পূর্বাহ্ন
দেশের প্রায় আড়াই লাখেরও বেশি ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকার ভাতা দেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে ধর্মমন্ত্রী এ কথা বলেন। 
 
এ সময় মন্ত্রী আরো বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :