বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস অনেকের কাছে ঈদের চাঁদ, আবার অনেকের কাছে ডুমুরের ফুল; যার দেখা মেলা ভার। গণপরিবহনে নারীদের যাতায়াতের স্বস্তি দিতে গেল ১৮ আগস্ট উদ্বোধন করা হয় ঢাকায় ১০টিসহ তিন শহরে ১৪টি বিশেষায়িত পিঙ্ক বাস।
তিন মাসে কতটা জনপ্রিয় হলো এই সেবা—উত্তর মিলল কর্মদিবস অফিস ছুটির সময়ে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের বাসে। যাত্রা শুরুর প্রথম আধঘণ্টায় যাত্রী সর্বসাকুল্যে চার-পাঁচ জন। সকালে নির্দিষ্ট সময় নির্ধারিত কিছু স্টপেজ থেকে যাত্রী নিয়ে বিকেলে ফিরে আসে বাসগুলো। বাকিটা সময় বাসের ঠিকানা ডিপোতে, আর কর্মীরাও কাটান অলস সময়।
যাত্রী খরায় সঙ্গত কারণেই লোকসানে এই সেবা। বিআরটিসি থেকে পাওয়া হিসেবে টিকিট বিক্রি করে পাওয়া আয় থেকে জ্বালানি টোল বেতন ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে গেল আড়াই মাসে ১৪টি বাসে সরকারের লোকসান ২৭ লাখ ৮৭ হাজার টাকারও বেশি। অর্থাৎ মাসে গড়ে লোকসান গুনতে হচ্ছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেরদ তারিকুল ওমর বলেন, দিনের অন্যান্য সময়ে শুধু নারী যাত্রী পাওয়া মুশকিল হয়। আয় হয়তো ৫০ থেকে ৫১ হাজার টাকা, কিন্তু ব্যয় হচ্ছে এক লাখ টাকার ওপরে। তো বেশির ভাগ বাসেই প্রায় সমান পরিমাণ ভর্তুকি দিয়ে আমাদেরকে চালাতে হচ্ছে। এটি সার্কুলার ওয়েতে সারাদিন যদি চলে, কিছু না কিছু ভাড়া তো পাবে, আর চাহিদা তো আছেই।
বিআরটিসির চেয়ারম্যান স্বীকার করছেন প্রচারণার ঘাটতি আছে। তিনি জানান, আগামী মার্চে নারীবাস বহরে যুক্ত হবে ৫০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস। তারিকুল ওমর বলেন, সাধারণ যাত্রীদের জন্য যে ৫০টি বাস, সেটিও একই সময় আসবে। আমরা আশা করছি যে ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো চলে আসবে। আমরা চার-পাঁচ দিন ট্রায়াল দেব, এক তারিখ থেকে এটা শুরু হবে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নারীদের জন্য বিশেষ বাসের চেয়ে সামগ্রিক গণপরিবহনে নারীর নিরাপত্তা ও স্বস্তি বাড়ানোতে গুরুত্ব দেয়া উচিত।
যোগযোগ বিশেজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ বলেন, আমরা যদি বাসগুলোকে সবার জন্য নিরাপদ এবং ব্যবহার উপযোগী করতে পারি, তাহলে দেখা যাবে যে, সব যাত্রীও যেমন চলাচল করতে পারবে, পর্যাপ্ত পরিমাণে বাস পাবে, ঠিক তেমনি যিনি বাস চালাচ্ছেন, তারও কিন্তু একটা প্রফিট হবে। অন্যথায়, যদি শুধু নারীদের জন্য সার্ভিসটি চালু করি, দেখা যাবে শুধু দিনের নির্দিষ্ট সময় যাত্রী পাওয়া যাচ্ছে অন্য সময়গুলো ফাঁকা থাকবে।
কর্তৃপক্ষ বলছে লোকসান কাটাতে নারীদের পাশাপাশি পুরুষ সহযাত্রীদের বাসে নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন