প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উভয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় সলিমুল্লাহ মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনির-উজ-জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহীন রেজা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরে আলম খান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, শিশু বিভাগের অধ্যাপক ডা. ইব্রাহিম খলিল ফিরোজ, ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আকরাম হোসেন, বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবরার কায়সার, ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসিম হায়দার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহাদাত জুয়েল, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান সজীব, ড্যাব ঢাকা মহানগর উত্তরের প্রকাশনা সম্পাদক ডা. আরিফ হোসাইন, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনজুরুল হাসান মনি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলন চত্বরে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাজহারুল শাহীন, উপধ্যাক্ষ অধ্যাপক ডাঃ মুসাররাত সুলতানা সুমি, অধ্যাপক ডাঃ সায়েফ উল্লাহ, সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব অধ্যাপক ডাঃ জাকারিয়া আল আজিজ, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মেজবাহ উদ্দিন নোমান, যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর হোসেন, ঢামেক শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ডাঃ আহমেদ সামি আল হাসান, ওজিএসবির মহাসচিব ডাঃ এফ. এম. এনামুল হক, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মির্জা আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আর রায়হানসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে তিনি মনে করেন, বৃক্ষরোপণকে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। হাসপাতালে রোগীর চিকিৎসা, ওষুধ ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হলেও মানুষ যে পরিবেশে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছে, সেটি সুস্থ রাখতে না পারলে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব নয়। বায়ুদূষণের কারণে হাঁপানি, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকা শহরের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ।
অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে বৃক্ষ পরিচর্যার জন্য নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি থাকা প্রয়োজন।
তিনি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়েও জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম ও জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে জনসম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিল।
তিনি আরও বলেন, ২০০৪-২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার ইতিহাসে এ দুটি প্রতিষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতালগুলোকে শুধু উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র নয়, বরং নির্মল বাতাস ও সবুজ পরিবেশের দৃষ্টান্ত হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি দেশের প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, প্রতিটি শিক্ষার্থী যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন, শিল্পায়ন ও আধুনিক নগরায়ণের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যও সুরক্ষিত থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, “আমরা শুধু গাছ লাগাতে চাই না, আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা শুধু সবুজায়ন করতে চাই না, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে চাই। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।”
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে