রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চুরির পরিকল্পনার তথ্য উঠে এসেছে পুলিশের দেওয়া অভিযোগপত্রে। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার কথা জেনে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর পরিবারের বাকি তিন সদস্যকেও একে একে প্রাণে হত্যা করেন তারা।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
আলোচিত হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা দুজন রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাদের জবানবন্দির মিল রয়েছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তার দাবি, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকেও স্বর্ণালংকার পরতে দেখা যেত। এসব তথ্য জানার পর দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করতে থাকেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গেলে আসামিদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে যান গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের দাবি, এরপর দুই আসামি তাদেরও হত্যা করেন। পরে বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও প্রাণে মেরে ফেলেন। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি মেলেনি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থের পরিমাণ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে জানা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে রাজি নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত রয়েছেন। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সেখানে তিনি জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের ভবনটি দেবু দাসের। ওই ভবন ব্যবহার করে বৃহস্পতিবার ভোররাতে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতির বাড়ির ছাদে ওঠেন। সেখানে বসে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে ছাদে যান শিক্ষক গণপতি। তার ঘাড়ে একটি গামছা ছিল। দুই আসামিকে দেখে ইয়াবা সেবনের বিষয়ে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিকভাবে ওই গামছা তার গলায় পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করেন।
তিনি আরও বলেন, গণপতিকে হত্যার সময় তার চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকেন। আগে থেকে ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেন। প্রীতিলতার চিৎকার শুনে মাস্টার্সে পড়ুয়া মেয়ে আগমী চক্রবর্তী সিঁড়ির দিকে এগিয়ে এলে তাকেও গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন দুই আসামি। এতে মৃত্যু না হওয়ায় তারা একটি রশি এনে আগমীর গলা ও মুখে পেঁচিয়ে জোরে টান দেন। এতে তার মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় পাঁচ মিনিট চেষ্টা চালিয়ে তাকে হত্যা করা হয়। এরপর শিশু প্রিয়মের ঘরে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে, এমন আশঙ্কায় ঘুমন্ত অবস্থাতেই তার গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
আবদুল মাবুদ আরও জানিয়েছিলেন, হত্যার পর মুগ্ধ ও সিদ্ধার্থ উত্তেজিত ছিলেন। কিছুক্ষণ পর শান্ত হলে প্রথমে প্রিয়মের বাথরুমে গোসল করেন সিদ্ধার্থ। এরপর মুগ্ধও গোসল করেন। পরে তারা ডাইনিং টেবিলে বসেন। সেখানে একটি বয়ামে রাখা খেজুর খান। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পাশাপাশি দুজন ইয়াবা সেবন করেন।
সকাল হলে পালানোর পরিকল্পনা করেন তারা। জুমার দিন হওয়ায় নামাজের সময় গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংকার নিয়ে যান। দুপুরে বাড়ি ছাড়ার আগে গণপতি চক্রবর্তীর দুটি ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে বালতিতে ভিজিয়ে রাখেন, যাতে ফোনে আঙুলের ছাপ পাওয়া না যায়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়।
পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটির তদন্ত করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আলামত হিসেবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হয়েছিল। ওই পরীক্ষায় তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি।
আলোচিত এ হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে দাবি করে দুই আসামির পাশাপাশি অন্যদেরও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে