শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করে যোগ্য বিবেচিত প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত এক রিটের রায়ে এ নির্দেশনা দেন।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।
রায়ে আরও বলা হয়, এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ ব্যবস্থা নিতে পারবে।
আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে