​সরকার পরিবর্তন হলেও জ্বালানি খাতের স্বার্থগোষ্ঠী বদলায়নি: আনু মুহাম্মদ

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা, ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপাসিটি চার্জের বোঝা-পুরোনো নীতির ধারাবাহিকতা এখনও চলছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে জ্বালানি খাতে জনস্বার্থ, ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াইয়ের প্রশ্ন সামনে রেখে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদের মতে, সরকার পরিবর্তন হলেও জ্বালানি খাতের নীতি ও সিদ্ধান্তের পেছনে থাকা স্বার্থগোষ্ঠীর পরিবর্তন হয়নি। ফলে জাতীয় সক্ষমতা বাড়ানোর বদলে বিদেশি কোম্পানি, ঋণ ও মুনাফানির্ভর প্রকল্পের ওপর নির্ভরতা এখনও অব্যাহত রয়েছে।

সংলাপে বক্তারা জ্বালানি খাতে নীতিগত সংস্কার এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির দাবি জানান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :