​ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:০৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাতে ৯টা ৪০ মিনিটে এক পোস্টে তিনি এটি জানান।

ন্যান্সি জানান, মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি

ন্যান্সির ভাষ্য, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা এবং প্রশান্তির সাথে গ্রহণ করতে পারবো। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’

উল্লেখ্য, গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। তা পরে ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্ট মাসে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :