মুন্সীগঞ্জকে বলা হতো দেশের আলুর রাজধানী। সেই মুন্সীগঞ্জেই এখন চরম বিপাকে পড়েছেন আলুচাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকেরা। এ বছর ফলন ভালো হয়েছে, কিন্তু বাজারে দাম নেই। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা এবং প্রতি বস্তায় ৮০০ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে তাদের।
আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ হচ্ছে। এর আগেই হিমাগার থেকে আলু সরিয়ে ফেলতে হবে। কিন্তু এত আলু কোথায় যাবে, তা ভেবে দিশাহারা কৃষকেরা।
টংগিবাড়ীর আলু ব্যবসায়ী ও কৃষক আব্দুল মজিদ কাজি বলেন, আমাদের অবস্থা খুব খারাপ। ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসা শেষ, করার কিছু নেই। হিমাগারে যখন আলু রেখেছি, তখন খালি বস্তা কিনেছি ১০৫ টাকায়, আনতে খরচ ১০০ টাকা, মোট ২০৫ টাকা। এখন হিমাগার ভাড়া দিতে হচ্ছে ৩০০ টাকা। উৎপাদন খরচ ছাড়াই হিমাগারে আলু রাখতে খরচ ৫০৫ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে আনা ও ভাড়ার খরচও আলু বিক্রি করে পাচ্ছি না। আলুর কোনো দাম নাই, সবই লোকসান।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আলু মজুত ছিল। গত ২০ নভেম্বর পর্যন্ত হিমাগারে রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু। এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাওয়ার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন। শুধু খাওয়ার আলুতেই সম্ভাব্য লোকসান দাঁড়াতে পারে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন। জেলায় ৭৪টি হিমাগারের মধ্যে সচল ৬০টির ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন।
কৃষকরা জানান, উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি সংরক্ষণের বাইরে থেকে যায়। মুন্সীগঞ্জে আলু তোলা শুরুর আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলুতে হিমাগারের ৭০ ভাগ জায়গা ভরে যায়। বাকি ৩০ ভাগ জায়গায় মুন্সীগঞ্জের কৃষকেরা আলু রাখতে পারেন। জায়গা না পেয়ে অনেকে বাড়ির মাচায় আলু রাখেন। দীর্ঘদিন মাচায় থাকায় এসব আলুর একটি অংশে পচন ধরে। বাধ্য হয়ে তাদের তা কম দামে বিক্রি করতে হয়েছে।
কৃষকদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। তবে কৃষকেরা পাইকারদের কাছে বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের সুবিধা পাচ্ছেন না।
ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে তারা প্রতি বস্তা আলু ১ হাজার ১০০ টাকায় কিনেছিলেন। হিমাগার ভাড়া ৩০০ টাকা যোগ হয়ে বস্তাপ্রতি খরচ হয় ১ হাজার ৪০০ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকায়। বস্তাপ্রতি ৮০০ টাকার বেশি লোকসান হচ্ছে।
গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমি বন্ধক রেখেও বিনিয়োগ করেন। টানা দ্বিতীয়বার লোকসান হওয়ায় এখন তারা পথে বসার উপক্রম হয়েছেন।
কৃষক জুয়েল তালুকদার বলেন, আমাদের আলুর দাম নেই। অথচ বীজ আলুর দাম আকাশছোঁয়া। ব্র্যাক, বিএডিসি ও এসিআই বীজ আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি করছে। বিদেশ থেকে আমদানি করা বাক্রের ৫০ কেজি আলু বিক্রি হচ্ছে ১২ হাজার ৫০০ টাকায়। আর আমরা হিমাগারে আলু বিক্রি করতে পারছি না।
নুর ও সানোয়ারা কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুস ছাত্তার বলেন, এ বছর আমাদের হিমাগারে ৪ লাখ ৪০ হাজার বস্তা আলু রেখেছিলাম। এখনো তিন ভাগের এক ভাগ আলু হিমাগারে রয়ে গেছে। এসব আলু নিয়ে কৃষকদের চেয়েও আমরা বেশি বিপাকে আছি। কৃষকেরা যখন আলু রেখেছেন, তখন আলু রাখার শর্তে আমরা প্রতি বস্তায় দুইশো-তিনশো টাকা করে ঋণ দিয়েছি। ঋণ ২০০ টাকা আর হিমাগার ভাড়া ৩০০ টাকা। যারা ঋণ নিয়েছেন, তাদের কাছে এখন বস্তাপ্রতি আমাদের পাওনা ৫০০ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তাই কৃষক আলু নিতে হিমাগারে আসছেন না।
তিনি বলেন, প্রচুর আলু থাকায় হিমাগারের কোনো অংশের বিদ্যুৎ বন্ধ করতে পারছি না। ফলে প্রতি মাসে বিপুল বিদ্যুৎ বিলের লোকসান গুনতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, তেল—সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আলুর দাম নেই। তাই কৃষকের চেয়ে হিমাগার মালিকেরা বেশি লোকসানে পড়েছেন। কৃষক শেষ পর্যন্ত আলু না নিলে শ্রমিক দিয়ে আলু বাইরে ফেলতে আমাদের আরও খরচ হবে।
দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. ইব্রাহিম জানান, তাদের হিমাগারে সংরক্ষিত আলু ৩০ নভেম্বরের মধ্যে খালাস করতে বলা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ালেও আলু অবিক্রিত থেকে যাবে।
তিনি বলেন, বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি চড়া বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হচ্ছে। এতে ব্যাংকঋণ পরিশোধও কঠিন হয়ে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, বর্তমানে আলুর মূল্য কম। তাই কৃষকের লোকসান কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া আলু উৎপাদন খরচ কমাতে এবং রপ্তানিযোগ্য আলু উৎপাদনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন