রাজধানী ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হয়। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ ও অবকাঠামো নির্মাণসহ নানা অজুহাতে এসব অর্থ আদায় করা হয়। পাশাপাশি চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে দীর্ঘসূত্রতা এবং পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত পরিচালিত এই গবেষণায় রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
গবেষণা প্রতিবেদনে প্লট কেনা থেকে শুরু করে মালিকানা বুঝে পাওয়ার আগপর্যন্ত ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন অতিরিক্ত ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা, ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এ ছাড়া সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ বাবদ প্রতি কাঠায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ গুনতে হয় ক্রেতাদের।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি আবাসন খাতের সুশাসনে ব্যাপক ঘাটতি রয়েছে। আইনের যথাযথ প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জবাবদিহির অভাবে আবাসন প্রতিষ্ঠানগুলোর একাংশ অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, আবাসন খাতটি মূলত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও প্লট ক্রেতারা তাঁদের হাতে অনেকটা জিম্মি। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, মধ্যস্বত্বভোগী, ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে এই খাতে একধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে উঠেছে, যা নীতিকাঠামোকেও জিম্মি করে ফেলেছে। এমনকি কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেয়, সাংবাদিকদের ভয়ভীতি দেখায় কিংবা প্লট বরাদ্দ ও আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে গণমাধ্যমকেও ব্যবহারের চেষ্টা করে। সংকট সমাধানে সরকারকেই নেতৃত্ব দিতে হবে এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।
টিআইবির গবেষণায় উঠে এসেছে, ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মের বাইরে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন করতে হয়। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের নকশা অনুমোদন এবং জমি ব্যবহার ও পরিবেশগত ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর মতো দপ্তরে এসব অর্থ লেনদেন হয়।
প্লট বিক্রি ও বরাদ্দের ক্ষেত্রে চুক্তি সম্পন্ন হওয়ার পরও মূল্য বাড়িয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাড়তি অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তর বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এ ছাড়া রেজিস্ট্রেশন বা মামলা পরিচালনার খরচের অজুহাতেও ক্রেতাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। অন্যদিকে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিকদের ভয়ভীতি দেখানো, জোরপূর্বক জমি দখল, বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করা এবং মূল্য পরিশোধে বিলম্বের অভিযোগও পাওয়া গেছে।
গবেষণায় ঢাকার জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজায় একটি প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে বলা হয়, ১৯৮৮ সালে ৩০৫ একর জমি নিয়ে প্রকল্প শুরু করে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবে তা প্রায় ৭ হাজার একরে সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় প্রায় ৮০০ একর সরকারি খাসজমি, ২১৬ একর ভাওয়াল এস্টেটের জমি এবং নদী, খাল ও জলাশয় দখল করা হয়েছে। এভাবে প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ নিয়ে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে স্থানান্তরের অভিযোগ রয়েছে।
আবাসন প্রকল্প সম্প্রসারণে নিচু জমি, জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চল ভরাটের কারণে নগরের পানিনিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশগত ভারসাম্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উদাহরণ হিসেবে রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি প্রকল্পের কথা উল্লেখ করে টিআইবি জানায়, সেখানে ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা বাড়ানো হয়েছে।
পাশাপাশি ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) সংশোধনেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের তথ্য উঠে এসেছে। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেই ব্যবসায়ীদের চাপে চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয় এবং দুবার বড় সংশোধনী গেজেট প্রকাশিত হয়। এমনকি ২০২৫ সালের অক্টোবরে ড্যাপের নতুন সংশোধনীর মাধ্যমে ভবনের উচ্চতা দ্বিগুণ করার আইনি সুযোগ তৈরি এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তর করা হয়েছে।
গবেষণায় ১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার উপযোগী সাশ্রয়ী আবাসন নির্মাণে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আগ্রহের ঘাটতি রয়েছে।
বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফেরাতে টিআইবি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে প্লটের বিজ্ঞাপিত মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জসহ সব ধরনের অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, অর্থ ফেরত ও কিস্তি পরিশোধের স্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আন্তসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি সব আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংস্থাটি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে