পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় পৌরশহরের কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শহরে এক বিশাল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ সমাবেশে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী প্রমুখ।
এসময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট খোনন্দকার নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন ও যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘ আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে বিজয়ের পরে বিরোধী দলের নেতাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেছেন। তিনি বলেছিলেন, ‘আমি এক নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। ’ মোশাররফ হোসেন এমপি আরো বলেন,‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা করেছেন ড. ইউনুসের সরকার। এর দায় বিএনপির নয়।’
তিনি বলেন, ‘ যাদের নেত্রী সাধারণ নেতাকর্মীদের রেখে তার চৌদ্দগোষ্ঠীসহ সবাইকে নিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা পরিবারের একটা লোকও ধরা পড়েনি। আর আপনারা যারা এখনো পালিয়ে, রাতের আধারে কিংবা দিনে স্বপ্ন দেখেন নেত্রী ফিরে আসবে; এমন অলীক স্বপ্ন্ দেখতে গিয়ে সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে পারেন না। তাই হুশিয়ার, কেউ দেশের তথা কলাপাড়ার কোন সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি করলে বিএনপি বসে থাকবে না। তারা আইনের মাধ্যমে আপনাদের দমন করবেন।’
এবিএম মোশাররফ হোসেন প্রশ্ন রেখে বলেন, ‘ গত ১৫ বছরে আমার কলাপাড়ার বাসায় অন্তত ১৫ বার হামলা করা হয়েছে। মিছিলি-মিটিং এমনকি দলীয় অফিসেও বসতে পারি নাই। এখন একই মহল্লায় আপনাদের সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র বসবাস করছেন। একদিনও আমরা কিংবা দলের নেতাকর্মীরা কোন ধরনের হুমকি পর্যন্ত দেয়নি।’ তাই প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়তে কোন ধরনের নৈরাজ্য করা যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এসময় বিভিন্ন ধরনের স্লোগানে মুখর করে তোলেন গোটা সভাস্থল।
সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন